ডিজিটাল প্লাটফর্মই সিনেমার ভবিষ্যৎ- প্রসেনজিৎ

টলি পাড়ার অনেকেই ডিজিটাল প্লাটফর্মে কাজ করা শুরু করে দিয়েছেন

আমাজন, নেটফ্লিক্স এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্মগুলো নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবার সময় এসেছে। কনটেন্ট ভালো হলে এগুলোর মাধ্যমে ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা আছে। বলছেন টলিউডের অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই টলি পাড়ার অনেকেই ডিজিটাল প্লাটফর্মে কাজ করা শুরু করে দিয়েছেন। প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীরাও এগিয়ে আসছেন এই নতুন আকর্ষণীয় মাধ্যমে কাজ করতে। সেই সময় বুম্বাদা-র এই উক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

তেত্রিশ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে আছেন প্রসেনজিৎ। তিনি বলছেন, আমি কখনও সময়কে চ্যালেঞ্জ জানাইনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পালটেছি। আর এটাই তাঁকে দর্শকের মনে স্থায়ী আসন দিয়েছে বলে বিশ্বাস প্রসেনজিতের।

Developed by DXDasia