
বৃক্ষ রোপন এবং সংরক্ষণে স্বচ্ছতা বাড়ানোর জন্য এই প্রকল্প শুরু করছে রাজ্যসরকার
সাবলাইন- রাজ্যে সবুজ বৃদ্ধি ও তাদের রক্ষণাবেক্ষণের জন্য শুরু হতে চলেছে ডিজিটাল প্লাটফর্ম। বন এবং জীব বৈচিত্র্য রক্ষার রাজ্য সরকারের প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে এই উদ্যোগকে। প্রতিবছর বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয় কিন্তু তাদের মধ্যে ক’টি গাছ বেঁচে আছে এবং কোন জায়গায় গাছটি লাগানো আছে সেই সম্পর্কে জানা যেত না। এবার ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সরকার এই হিসাব রাখবে। কোন এলাকায় কবে কি কি গাছ লাগানো হয়েছে, সেই গাছের বর্তমান অবস্থা কী, সেটি কোন প্রজাতির গাছ, গাছটির শারীরিক অবস্থা, রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার জন্য কত টাকা ব্যায় করা হচ্ছে সে সম্পর্কে সচিত্র তথ্যও আপলোড করা হবে। এই প্রকল্পের জন্য আর্থিক সাহায্য দিচ্ছে জাইকা-র (জাপান ইন্টারন্যাশনাল কো -অপারেশন এজেন্সি)।
