পদ্মভূষণের জন্য মনোনীত ধোনি

ধোনির নাম এককভাবে মনোনীত করে পাঠিয়েছে বিসিসিআ

ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণের জন্য মনোনীত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই) তাঁর নাম এককভাবে মনোনীত করে পাঠিয়েছে। বিসিসিআই’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা পিটিআইকে বলেন, পদ্মভূষণ অ্যাওয়ার্ডের জন্য ধোনিকে মনোনীত করেছে বিসিসিআই। ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।

৩৬ বছর বয়সী ধোনি ৩০২ ওয়ানডে থেকে ৯৭৩৭ রান করেছেন। এছাড়া ৯০ টেস্ট থেকে করেছেন ৪৮৭৬ রান। খেলেছেন ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে তার রান ১২১২। আন্তর্জাতিক ক্রিকেটে তার রয়েছে ১৬টি সেঞ্চুরি। যার ৬টি টেস্ট ও ১০টি ওয়ানডেতে। উইকেটরক্ষক হিসেবে ৫৮৪টি ক্যাচ ধরেছেন। তার স্ট্যাম্পিংয়ের শিকার হয়েছেন ১৬৩ জন ব্যাটসম্যান।

এর আগে ধোনি অর্জুন, রাজীব গান্ধী খেলরত্ন ও পদ্মশ্রী সম্মান পেয়েছেন। পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত হলে ১১তম ক্রিকেটার হিসেবে এই সম্মান অর্জন করবেন তিনি। এর আগে সচিন তেন্ডুলকর, কপিল দেব, সুনীল গাভাস্কারের মতো ক্রিকেটাররা এই সম্মান পেয়েছেন।

Developed by DXDasia