ঢেউ-এ উঠে আসবে ঝিনুক নয়, থোকা থোকা প্লাস্টিক

প্লাস্টিক হামলায় এক দিন হেরে যাবে জল, সবুজ

হয়তো তখন সাগরের ঢেউ-এ উঠে আসবে ঝিনুক নয়, থোকা থোকা ব্যবহৃত প্লাস্টিক। কারণ, বিশেষজ্ঞদের মতে প্রতিদিন টন টন প্লাস্টিক মিশে যাচ্ছে সমুদ্রের জলে। ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। এই ভাবে এক দিন এই পৃথিবীটা পরিণত হবে একটি প্লাস্টিকের গ্রহে। প্লাস্টিক হামলায় পরাজিত হবে আমাদের জল, আমাদের সবুজ। প্লাস্টিকের অধিক উৎপাদন এবং খোলা প্রকৃতিতে এর দ্রুত ছড়িয়ে পড়া বাড়ছে আশংকাজনক হারে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত উৎপাদিত প্লাস্টিকের পরিমাণ ৮.৩ বিলিয়ন টন। তাদের হিসেবে ২০৫০ সাল নাগাদ প্লাস্টিকের পরিমাণ দাঁড়াবে ১২ বিলিয়ন টন।

৮.৩ বিলিয়ন টন প্লাস্টিক, যা কিনা নিউ ইয়র্কের ২৫ হাজার এম্পায়ার স্টেট বিল্ডিং-এর সমান।আর এই বিশাল পরিমাণ উৎপাদিত প্লাস্টিকের প্রায় ৭৯ শতাংশই ছড়িয়ে পড়েছে খোলা প্রকৃতিতে। প্লাস্টিক বর্জ্যে দিনে দিনে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। বিবিসির প্রতিবেদনে এই ভয়ঙ্কর তথ্য প্রকাশ করা হয়েছে।। বাতিল প্লাস্টিকের পুনর্ব্যবহার হয়েছে শতকরা মাত্র ৯ভাগ। ১২শতাংশকে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে আর বাকিটা ছড়িয়ে পড়েছে প্রকৃতিতে। আশংকাজনক হারে ছড়িয়েছে সাগর মহাসাগরে।

এক বিশেষজ্ঞ বলেছেন ,এই পৃথিবী খুব দ্রুতই পরিণত হবে একটি প্লাস্টিকের তৈরি গ্রহে। আর যদি আমরা এমনটা না চাই, তাহলে বিশেষ করে প্লাস্টিকের তৈরি জিনিস ব্যবহারে এখনই সিদ্ধান্ত নিতে হবে বলেই তাঁর মত। যেহেতু প্লাস্টিক পণ্য পচনশীল নয়, তাই বিশেষজ্ঞদের মতে এটিকে অত্যন্ত তাপ প্রয়োগ করে নি:শেষ করে দেয়া দরকার।

Developed by DXDasia