পাখির সাজে উৎসবে মাতবে এবারের মঙ্গল শোভাযাত্রা

শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আর কয়েকদিন পেরোলেই চলে আসবে বাঙালির বর্ষবরণ উৎসব। আর নতুন বছরের শুরুতে প্রত্যেকবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা। তার প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক এবং পড়ুয়াদের ব্যস্ততা এখন তুঙ্গে। 

শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে মুখোশ, নানা রকমের গ্রাম্য মোটিভ। বানানো হচ্ছে নতুন থিম। তবে এবারের শোভাযাত্রায় পাখির প্রতিকৃতিকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানা গেছে। প্যাঁচা, কাঠঠোকরার মতো পাখির মডেল তৈরি করছেন শিল্পীরা। ছোটো ছোটো পাখির প্রতিকৃতিও  সঙ্গে রয়েছে। থাকছে বাঘ এবং বকের মডেল। বাঘ ও বকের লোককথার গল্প আমরা সবাই জানি। সেটাকেই তুলে ধরা হবে শিল্পের মাধ্যমে। 

এবারের শোভাযাত্রায় প্রতিপাদ্য করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের 'নৈবেদ্য' কাব্যগ্রন্থের ৪৮ নম্বর কবিতার “মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে” লাইনটিকে। প্রথা অনুযায়ী, চারুকলা বিভাগের উঁচু ক্লাসের পড়ুয়াদের ২১তম ব্যাচ উৎসবের প্রস্তুতির দায়িত্বে রয়েছে। 
 

Developed by DXDasia