
আইএসসি-র ইতিহাসে এই প্রথম কেউ ১০০ শতাংশ নম্বর পেল
আইএসসি-তে ১০০% নম্বর পেয়ে যুগ্মভাবে দেশের প্রথম স্থান অধিকার করল বাংলার ছেলে দেবাঙ্গ আগরওয়াল। দেবাঙ্গের সঙ্গে ব্যাঙ্গালুরুর বিভা স্বামীনাথনও মেধা তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। পাশাপাশি আইএসসিই-তে দেশের মধ্যে দ্বিতীয় রয়েছে কলকাতার গার্ডেন হাইস্কুলের ছাত্রী অন্বেষা চট্টোপাধ্যায়, ফ্র্যাঙ্ক অ্যান্টনি স্কুলের অভি সরাফ ও কাঁকুরগাছি পূর্বাঞ্চল বিদ্যামন্দির স্কুলের রাজ ঘোষ।
কলকাতার ছেলে দেবাঙ্গ লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের ছাত্র। দেবাঙ্গ আর বিভাই প্রথম আইএসসি-র ইতিহাসে ১০০ শতাংশ নম্বর পেল। এই পরীক্ষায় দ্বিতীয় স্থানে আছে বাংলার আরও ৪ পড়ুয়া। আমতলার কে কে কারমেল স্কুলের দেবদূত মণ্ডল, অক্সিলিয়াম কনভেন্টের দিমিত্রি মল্লিক, আওয়ার লেডি কুইন অফ দ্য মিশনস স্কুলের খুশি দাগা ও ডাব্লু ডাব্লু এ কাশীপুর ইংলিশ স্কুলের নির্ঝর দাস।
