দুর্গাপুরে ভবঘুরেদের জন্য অভয়াশ্রম

প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে ভবনটির নির্মাণে

হলদিয়া, কৃষ্ণনগরের পর এবারজ্যের দুর্গাপুরে তৈরি হল ভবঘুরেদের জন্য আবাসন। দুর্গাপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের চারতলা এই ভবনটির নাম ‘অভয়াশ্রম’। মূলত চেন্নাইয়ের আদলে তৈরি এই আস্তানায় কেবল মাথা গোঁজার ঠাঁই-ই মিলবে না, ভবঘুরেদের স্বনির্ভর হওয়ার জন্য দেওয়া হবে বিভিন্ন প্রশিক্ষণও। অভয়াশ্রমের আবাসিকরা রাজ্যসরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাও পাবেন।

দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায় বলেন, দুর্গাপুর একটি আধুনিক শহর। এই শহরের রাস্তাঘাটে ভবঘুরেরা পড়ে থাকবেন সেটা দৃষ্টিকটু ব্যাপার। তাঁদের আশ্রয় দিতেই পুরসভা এই উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় সরকারের দীনদয়াল অন্ত্যোদয় যোজনা এবং রাজ্যের নগর জীবিকা মিশন প্রকল্পের আওতায় প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে ভবনটির নির্মাণে।

৬০ জনের থাকার ব্যবস্থা রয়েছে অভয়াশ্রমে। মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হচ্ছে। 

Developed by DXDasia