প্রদুনোভার পর এবার নতুন ভল্ট দীপার

সামনে দু মাসের ট্রেনিং, তারপরই নতুন ভল্ট দীপার

অলিম্পিক্সে তিনি জিমন্যাস্টিকে প্রথম মহিলা ভারতীয় হিসেবে প্রতিনিধি ছিলেন। সেখান থেকে অলিম্পিক্সে চতুর্থ হিসেবে শেষ করেছিলেন তিনি। গর্বিত করেছিলেন দেশকে। তারপর থেকেই দীপার ফ্যান হয়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

চোটের জন্য বেশ কিছুদিন রিহ্যাব করার পর ধীরে ধীরে অনুশীলন শুরু করছেন দীপা। তবে বিশেশ্বর নন্দী আর তাঁকে প্রদুনোভা ভল্ট অনুশীলন করাচ্ছেন না। এখন নতুন ভল্ট শিখছে তাঁর ছাত্রী দীপা। প্রদুনোভা ভল্ট পৃথিবীর অন্যতম শক্ত ভল্ট। এমনকি ভীষণ বিপদজ্জনকও। তবুও দীপা পয়েন্ট তোলার জন্য জীবন বাজি রেখে সেই ভল্ট করেই বিশ্বের সামনে জিমন্যাস্টিকে ভারতকে তুলে ধরেছিলেন।

এবার বিশেশ্বর নন্দী দীপাকে যে ভল্টের ট্রেনিং দিচ্ছেন তার নাম হ্যান্ডস্প্রিং ৫৪০। বাতাসে থাকাকালীন এই ভল্টে একটা টুইস্ট থাকে। দীপার কোচ জানিয়েছেন, দু-মাস ধরে ট্রেনিংয়ের পর তবে এই ভল্ট পারফর্ম করবেন দীপা। সামনের কমনওয়েলথ গেমসে এই ভল্টকেই বাজি করতে চলেছেন দীপা।

Developed by DXDasia