
নিরাপদে বৈদ্যুতিন আবর্জনা নষ্ট করার উদ্যোগ কলকাতায়
বাড়িতে জমে থাকা বৈদ্যুতিন আবর্জনা সংগ্রহ করে নিয়ে যাবে টাটা গ্রুপের সংস্থা ক্রোমা। কেউ চাইলে ক্রোমার বিপণন কেন্দ্রে গিয়েও তাদের ই-বর্জ্য দিয়ে যেতে পারেন, অথবা প্রয়োজনে সেগুলো বাড়ি থেকেও সংগ্রহ করে নেওয়া হবে। কোনো দামই নেওয়া হবে না এর জন্য।
মঙ্গলবার বৈদ্যুতিন দ্রব্য বিক্রয়কারী সংস্থা ক্রোমার প্রথম বিপণন কেন্দ্রের উদ্বোধন হল মহানগরে, শরৎ বোস রোডে। পূর্ব ভারতেও এটি ক্রোমার প্রথম দোকান। জানা গেছে পূর্বাঞ্চলে ব্যবসা আরও বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে এই সংস্থা। কলকাতা শহরে আরও চার-পাঁচটি বিপণন কেন্দ্র খোলার পরিকল্পনা এঁদের রয়েছে। দুর্গাপুর-আসানসোলেও পৌঁছে যাবে ক্রোমা। থাকবে অনলাইনের পরিষেবা। ক্রেতাদের যাতে আরও সুবিধে হয়, তার জন্য ক্রোমার অ্যাপও বাজারে আসতে চলেছে।
‘জাস্ট ডিসপোজ’ বলে একটা সংস্থার চুক্তি হয়েছে ক্রোমার। তারা জমে থাকা বৈদ্যুতিন আবর্জনাগুলি নিরাপদে নষ্ট করে ফেলবে।
