
সকাল-সন্ধে গ্রামের রাস্তাঘাটে বেরনোর সাহস পাচ্ছে না লোকজন
বাড়ির উঠোন থেকে গ্রামের মাঠ-ঘাট সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে কুমির। হলিউডের কোন সিনেমা নয় দৃশ্য নয়। বিহারের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির। আতঙ্কে দিনকাটছে বিহারের পশ্চিম চম্পারণের বগহা ব্লকের অন্তর্গত কয়েকটি গ্রামের মানুষের। সকাল-সন্ধে গ্রামের রাস্তাঘাটে বেরনোর সাহস পাচ্ছে না লোকজন।
গ্রামের খুব কাছ দিয়েই বলে যায় গণ্ডক নদী। আর এই নদীতেই চলে বনদপ্তরের পরীক্ষামূলক ভাবে কুমির প্রকল্প। বর্ষায় নদীর জল গ্রামে ঢুকে যাওয়ার তার সাথে কুমিরও ঢুকে পড়েছে গ্রামে। গ্রামবাসীদের পাতা জালে ধরা পরেছে দুটি কুমির। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই এলাকায় প্রায় ৬টি কুমির ঢুকেছে। বন দফতর তরফে জানানো হয়েছে- বর্ষাতে গণ্ডক নদীর জল বেড়ে যাওয়ায় গ্রামে ঢুকে পড়েছে কুমির।
