সবজি বাজারের ক্রিকেট ম্যাচ ঘিরে চাঞ্চল্য

দুর্ধর্ষ ব্যাটিং করে টমেটো তার শতরান পূর্ণ করেছেন

সবজি বাজারের ক্রিকেট ম্যাচ। দারুণ জমে উঠেছে ম্যাচ, দুর্ধর্ষ ব্যাটিং করে টমেটো তার শতরান পূর্ণ করেছেন, এখন ১২০ রানে অপরাজিত। অপরদিকে বরবটিও তার অর্ধশত রান পূর্ণ করেছেন।

আলু-পিঁয়াজ অল্প রানে আউট হলেও বড় রানের আশা জাগিয়ে ক্রিজে এখনও আছেন বেগুন, ঢ্যাঁড়স, পটল।

এমন ব্যাটিং তান্ডবে বিপক্ষ দলের করুণ অবস্থা। শুধু মাঠ ছেড়ে পালানোর অপেক্ষা। ঝিঙে, পেপে, পুঁই শাক সাংবাদিকদের বলেছে যে, পিচের যা অবস্থা তাতে আমরাও বড় রান করবো আশা করি।

খেলা দেখে জনগণের সর্বনাশ, ম্যাচ আয়োজকদের পৌষমাস।

পরবর্তী স্কোর জানতে সঙ্গে থাকুন।

(হোয়াটস অ্যাপ থেকে সংগৃহীত) 

Developed by DXDasia