
মৃত্যু হল পাক ক্রিকেটারের
ফের হেলমেট না পরার মাশুল গুণতে হল ব্যাটসম্যানকে। মার্দানে বাউন্সারে আহত হয়ে মৃত্যু হল এক পাক ক্রিকেটারের।পাকিস্তানের টি-টোয়েন্টি টিম কোয়েত্তা বেয়ারস-এর হয়ে খেলতেন ওই তরুণ ক্রিকেটার জুবেইর আহমেদ।
পাকিস্তানের ক্রিকেট বোর্ড টুইট করে এই মৃত্যু সংবাদ জানিয়েছে। জুনেইদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি টুইটে বলা হয়েছে, দুর্ঘটনা এড়াতে অবশ্যই সব ব্যাটসম্যানের হেলমেট পরা উচিত।
প্রসঙ্গত উল্লেখ্য হেলমেট না পরে বলের আঘাতে মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। ২০১৪-য় একই কারণে মৃত্যু হয় অষ্ট্রেলিয় ব্যাটসম্যান ফিলিপ হিউজের।অষ্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও হেলমেট বিহীন অবস্থায় হ্যাজেলউডের বাউন্সারের শিকার হয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন
