
ড্রিমলাইনারের জানলার কাচে চিড়
ফ্রাঙ্কফুট থেকে দিল্লির উদ্দেশ্যে রনা হলেও, মাঝ পথেই ঘুরিয়ে নিতে হল বিমানের মুখ। যাত্রী সুরক্ষার স্বার্থে ইরানের তেহরানে নামানো হল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারকে। কী ঘটেছিল মাঝ আকাশে? সূত্রের খবর অতিরিক্ত উত্তাপ বা কোনও কিছুর আঘাতে বিমানের কাচে চিড় ধরে। তাই ঝুঁকি না নিয়ে ২৪৯ জন যাত্রীকে নিয়ে বিমানটি অবতরণ করান হয় তেহরানে।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, বিমানের বাঁদিকের জানলার কাচে চিড় ধরা পরে। তাই বিমানকে ঘুরিয়ে তেহরানে অবতরণ করান হয়। যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে। অন্য বিমানও পাঠান হচ্ছে।
এর আগেও বেশ কয়েকবার ড্রিমলাইনারের কাচে চিড় ধরার ঘটনা ঘটেছে।
