
বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে
বাদুরিয়া- বসিরহাটেরর ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্ত হবে। প্রাক্তন বিচারপতি সৌমিত্র পালের নেতৃত্বে এই তদন্ত হবে। শনিবার নবান্নে সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বিদেশি শক্তির হাত আছে বাংলাকে অশান্ত করাতে। সেন্ট্রাল রিজার্ভ ফোর্স থাকে। তার জন্য আমাদের অর্থ ব্যয় করতে হয়। কিন্তু দরকারে পাওয়া যায় না তাদের। কেন্দ্রীয় সরকার অসহযোগিতা করছে। এক মাস হয়ে গেল। এতগুলো সীমান্ত আছে দার্জিলিং এবং বসিরহাট ঘিরে। বাংলার সীমান্তকে অস্থির করা হচ্ছে। ভোজপুরি সিনেমার ছবি ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে বসিরহাটের ছবি। বাংলাদেশের ছবি বাংলার ছবি বলে ফেসবুকে পোস্ট করা হচ্ছে। তিনি বলেন, নোটবন্দি একটা বিগ কোরাপশন। জিএসটি বিগ কোরাপশন। প্রতিবাদ করলেই সেন্ট্রাল এজেন্সি পেছনে লাগিয়ে দেওয়া হচ্ছে। দারজিলিং-এর প্রতি আমার আবেদন, শান্তি বজায় রাখুন। তিনি বিজেপির সমালোচনা করে বলেন, ওরা কী ভাবে? শুধু গোরক্ষক দিয়ে দেশ চলবে?
