মাত্র ২০ মিনিটে কাটা যাচ্ছে ১ বিঘা জমির ধান

কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে কম্বাইন হারভেস্টার

গ্রামের প্রচুর লোক কাজ করতে গেছে ভিন রাজ্য। সহজে কৃষি-শ্রমিক পাওয়া যায় না। অথচ সময় এসেছে বোরো ধান কাটার। এরকম পরিস্থিতিতে কৃষকদের মুশকিল আসান করছে ধান কাটা-ঝাড়ার যন্ত্র। কোচবিহার জেলায় কৃষি দপ্তরের সহায়তায় গড়ে ওঠা বিভিন্ন কাস্টম হায়ারিং সেন্টার থেকে এই কম্বাইন হারভেস্টার যন্ত্র ভাড়া নিয়েই চাষিরা খুব সহজেই বিঘার পর বিঘা ধান কেটে ফেলছেন। 

একটি কম্বাইন হারভেস্টার যন্ত্রের দাম মোটামুটি ২৬ লক্ষ টাকার মতো। কোচবিহারের কাস্টম হায়ারিং সেন্টারগুলি এই মেশিন কিনলে ৪০ শতাংশ ভরতুকি দিচ্ছে কৃষি দপ্তর। মাত্র ২০ মিনিটে ১ বিঘার ধান কাটা সম্ভব হচ্ছে এই যন্ত্রের সাহায্যে। বিঘা প্রতি ২০ মিনিটে ১৫০০ টাকায় এই যন্ত্র ভাড়া পাওয়া যাচ্ছে। বর্তমানে কোচবিহারের জমিতে পরিষেবা দিচ্ছে ৬-৭টি যন্ত্র। এবারের মরশুমে ধানের ফলন বেড়েছে। তাই, যন্ত্রের সংখ্যা আরও বাড়ানোর প্রয়োজন অনুভব করছেন কৃষকরা। 

Developed by DXDasia