ভারতের গভীরতম খনি থেকে কয়লা তোলা হবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে

চিনাকুড়ি থেকে বছরে কমপক্ষে ৫ মিলিয়ন কয়লা উৎপাদন সম্ভব

রানিগঞ্জের কাছে দামোদর নদীর উত্তরে চিনাকুড়ি দেশের গভীরতম কয়লা খনি। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের টেগর অ্যান্ড কোম্পানি গিলফোর্ড হোমফ্রে কোম্পানির সঙ্গে জুটি বেঁধে এখানে প্রথম কয়লা তোলার কাজ শুরু করেছিল। এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সেই খনি থেকে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নিল ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড।

ইতিমধ্যে রাশিয়া, চিন, পোল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো দেশগুলি থেকে কয়লা বিশেষজ্ঞরা চিনাকুড়িতে এসেছেন বেশ কয়েকবার। তাঁরা জানিয়েছেন ভূপৃষ্টের প্রায় ২১০০ থেকে ২৬০০ ফুট নিচ থেকে কয়লা তোলা অসম্ভব। অথচ, এখানে মজুত প্রায় ৭২ মিলিয়ন টন কয়লার গুণমান অত্যন্ত ভালো। তাই ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বা ইসিএল সিদ্ধান্ত নিয়েছে, দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই এখান থেকে কয়লা তোলা হবে। এভাবে চিনাকুড়ি থেকে বছরে কমপক্ষে ৫ মিলিয়ন কয়লা উৎপাদন করা যেতে পারে। 

খনি থেকে কয়লা তুলতে গেলে ডিরেক্টর জেনারেল অফ মাইনস সেফটির অনুমতি দরকার হয়। চিনাকুড়িতে দেশীয় পদ্ধতি ব্যবহার করে কয়লা উত্তোলনের অনুমতি পাওয়ার তোড়জোড় ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইসিএল। 

Developed by DXDasia