ইয়েমেনে কলেরায় আক্রান্ত ৭ লাখ

কলেরায় ২০১৮ জনের মৃত্যু ইয়েমেনে

যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে কলেরা। গত ৪ মাসে প্রায় ৭ লাখ মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে।  মারা গেছে ২০১৮জন।  বিশ্ব স্বাস্থ্যসংস্থার রিপোর্টের সূত্রে এই খবর জানা গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) এর রিপোর্টে বলা হয়েছে, গত এপ্রিল মাসের ২৭ তারিখের পর থেকে ইয়েমেনে ৫ লাখ ৬৫ হাজার ৪১জন কলেরায় আক্রান্ত হয়েছে। গত শনিবার সংস্থার এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে। দেশটির মোট ২৩টি প্রদেশের মধ্যে ২২ প্রদেশেই কলেরা মহামারি আকার নিয়েছে বলে ওই  রিপোর্টে উল্লেখ করা হয়েছে।  ২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধের কারণে সেখানে ব্যাপকভাবে দূষণ ছড়িয়ে পড়ে। যুদ্ধ বিদ্ধস্ত এই দেশে স্বভাবিক ভাবেই পুর পরিষেবা ভেঙে পড়েছে। পনীয় জল দূষিত হওয়ার কারণেই এই ভাবে কলেরা ছড়িয়ে পড়েছে। হুথি বিদ্রোহীদের দমনে সৌদি আরব ও তার মিত্ররা সেখানে নিয়মিত আক্রমণ অব্যাহত রাখে।
 

Developed by DXDasia