
কলকাতার একমাত্র চিনা স্কুলে চলছে বাস্কেটবল টুর্নামেন্ট
চিন এবং ভারতের সম্পর্ককে আরও মসৃণ করতে মহানগরে এক বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন করেছে কলকাতার চাইনিজ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। শহরের একমাত্র চালু থাকা চিনা স্কুলে দু’মাস ধরে এই টুর্নামেন্ট চলবে।
গণ-প্রজাতন্ত্রী চিনের ৭০তম জাতীয় দিবস উদযাপন করতে ট্যাংরার পেই মে স্কুলে চলছে বাস্কেটবল উৎসব। কলকাতার চিনা কনসাল জেনারেল ঝা লিউ টুর্নামেন্টের উদ্বোধন করেন। চিন দেশের সবথেকে জনপ্রিয় খেলা এখন বাস্কেটবল। এই খেলাকেই তাই বেছে নেওয়া হয়েছে কলকাতা তথা ভারতের সঙ্গে সাংস্কৃতিক আদানপ্রদানকে আরও মজবুত করার জন্য। কলকাতার চিনা কনসুলেট জেনারেলের কর্মীদের একাংশও এই টুর্নামেন্টে খেলছেন।
এই শহরে চিনাদের বাস দু’শতাব্দীর বেশি সময় জুড়ে। মহানগরের সংস্কৃতিকেও নানাভাবে সমৃদ্ধ করেছেন চিন দেশ থেকে আসা মানুষরা। উদাহরণ হিসেবে, সবার আগে মনে আসে কলকাতার চাইনিজ রেস্তোরাঁগুলির কথা।
ছবি – প্রতীকী
