বাল্যবিবাহ রোধে হাতিয়ার স্কুলের অঙ্গীকারপত্র

নজির গড়ল লস্করপুর উচ্চ বিদ্যালয়

নাবালিকা বিয়ে রুখতে অভিনব উদ্যোগ নিল লালগোলার একটি স্কুল। পঞ্চম ও একাদশ শ্রেণিতে ছাত্রীদের ভর্তি করা সময়ে তাদের বাবা-মাকে দেওয়া হচ্ছে একটি করে ছাপানো অঙ্গীকারপত্র। সেখানে লেখা আছে, “১৮ বছর বয়স না হলে মেয়ের বিয়ে দেবো না। সে স্কুলছুট হবে না”। সেই অঙ্গীকারপত্রে সই করলে তবেই মিলছে ভর্তির সুযোগ।

লস্করপুর উচ্চ বিদ্যালয়টি কো-এড। পড়ুয়ার সংখ্যা প্রায় ৩২০০। এই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলমের উদ্যোগেই চালু হয়েছে এই মুচলেকার ব্যবস্থা। মুর্শিদাবাদ জেলায় বাল্যবিবাহ একটি জ্বলন্ত সমস্যা। লস্করপুর হাইস্কুলে অঙ্গীকারপত্র চালু হওয়ায় মাঝপথে স্কুল থেকে ছাড়িয়ে দিয়ে বিয়ে দেওয়ার প্রবণতা লালগোলা অঞ্চলে অনেকটাই কমেছে বলে জানিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। আশেপাশের স্কুলেও এই ধরনের মুচলেকা চালু করলে তার প্রভাব বেশি হবে বলে এলাকার সচেতন নাগরিকেরা মনে করছেন।

Developed by DXDasia