দেওয়া হয়েছে আপৎকালীন ত্রাণ তহবিলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
হঠাৎ করেই বদলে গেল সামগ্রিক পরিবেশ। করোনা ত্রাস। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই ২০০ কোটি টাকার একটি ফান্ড ঘোষণা করেছিলেন তিনি। তবে করোনার মতো মহামারী আটকানোর জন্য এই ফান্ড যথেষ্ট নয়। তাই মুখ্যমন্ত্রীর উদ্যোগে খোলা হল নাগরিক তহবিল। এই অসময়ে বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি আর্থিক সাহায্যের জন্য প্রবাসী ও দেশের নাগরিকদের জন্য এই তহবিল খোলা হল।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ইতিমধ্যেই রাজ্য সরকার ২০০ কোটি টাকার পশ্চিমবঙ্গে রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিল, ২০২০ গঠন করেছে এবং এই রোগ ছড়িয়ে পড়া আটকাতে ৪ লাখ পিপিই ড্রেস, ২ লাখ সার্জিকাল মাস্ক, ২০ হাজার আইআর থার্মোমিটার, ৫০ হাজার লিটার হ্যান্ড স্যানিটাইজার, ২ লাখ এন৯৫ মাস্ক, ৫০ হাজার গ্লাভস, ৩০০টি ভেন্টিলেটর এবং ৩টি ইসিএমও মেশিন কেনার বরাত দিয়েছে।”
সেখানে এ-ও জানানো হয় যে, এই জিনিসগুলো হয়তো পর্যাপ্ত নয়। এই মুহূর্তে প্রয়োজন হতে পারে আরও বেশি সামগ্রী। তাই আপৎকালীন ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করার জন্য আবেদন জানানো হয়েছে। দেওয়া হয়েছে আপৎকালীন ত্রাণ তহবিলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ –
এছাড়াও করোনা মোকাবিলায় রাজ্যের একটি সেন্ট্রাল হেল্পলাইন নম্বর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী- ১০৭০। আরও একবার মনে করিয়ে দেন হেল্পলাইন নম্বর – ০৩৩ ২২১৪৩৫২৬। বঙ্গদর্শনের সমস্ত পাঠক/পাঠিকা/ শুভানুধ্যায়ীদের কাছে আবেদন, আপনারাও এই পরিস্থিতিতে এগিয়ে আসুন। সামর্থ্য অনুযায়ী যথা সম্ভব এই অসময়ের পাশে দাঁড়ান।