কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হয়ে আসছেন অস্কার-জয়ী জার্মান পরিচালক

‘টিন ড্রাম’ ছবিটির জন্য অস্কার পান ফোলকার

নভেম্বর মাসে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়ে কলকাতায় আসছেন অস্কার-জয়ী জার্মান পরিচালক ফোলকার শ্লোয়েনডর্ফ। এবছর উৎসবের প্রধান অতিথি তিনিই। উৎসবের ফোকাল কান্ট্রি জার্মানি। উৎসবের সূচনা করবেন অস্কার-জয়ী এই পরিচালক।

নোবেল-জয়ী লেখক গুন্টার গ্রাসের সাড়া জাগানো ‘টিন ড্রাম’ নিয়ে ১৯৭৯ সালে ছবি নির্মাণ করেন ফোলকার। কান চলচ্চিত্র উৎসবে এই ছবিটি পেয়ে যায় পাম দ্য’ওর। তার পরের বছরই অস্কারে সম্মানিত হয়। ছয়ের দশক থেকে নিউ জার্মান সিনেমার পথিকৃৎ হিসেবে মানা হয় তাঁকে। তাঁর নির্মিত বেশ কয়েকটি ছবির প্রদর্শনী এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছে। এবছর মৃণাল সেনকেও ট্রিবিউট জানাবে উৎসব কমিটি। দেখানো হবে তাঁর গুরুত্বপূর্ণ কয়েকটি ছবিও। 

Developed by DXDasia