রাজ্যের ছুটি নির্দিষ্ট রাজ্য ভিত্তিক
রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুসারে, আসন্ন এপ্রিল মাসে দেশের বিভিন্ন প্রান্তে মোট ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। কারণঃ
ভারতে অর্থনৈতিক বছর শুরু হয় এপ্রিল মাস থেকে। তাই এই মাসে ব্যাংক বন্ধের তালিকা একটু দীর্ঘ। ভারতীয় রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুসারে, প্রতি মাসে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার এমনিতেই ব্যাংক বন্ধ থাকে। আসন্ন এপ্রিলে ৪টি রবিবার পড়েছে। এ ছাড়া দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক ছুটি। পাশাপাশি সরকারি ও বেসরকারি ব্যাংকগুলির ক্ষেত্রে দু'ধরনের ছুটি থাকে। একটি রাজ্যের ছুটি এবং অপরটি জাতীয় ছুটি। রাজ্যের ছুটি নির্দিষ্ট রাজ্য ভিত্তিক। সে ক্ষেত্রে প্রতিটি রাজ্যে ব্যাংক না-ও ছুটি থাকতে পারে। তবে জাতীয় ছুটিতে দেশজুড়ে ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকে।
আগামী এপ্রিলে ৪টি রবিবার এবং দু'টি শনিবার ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে আরও 9 দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও কলকাতা সহ পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা মাত্র ৪। এই দিনগুলি হল:
১ এপ্রিল – ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজিং
২ এপ্রিল – গুড ফ্রাইডে
১৪ এপ্রিল – আম্বেদকর জয়ন্তী / তামিল নববর্ষ / বিজু উৎসব / বোহাগ বিহু
১৫ এপ্রিল – বাংলা নববর্ষ/ হিমাচল দিবস/ বোহাগ বিহু