“ধর্মের চেয়ে ব্যবহারই বড়”
১। “ঋণ, অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে।”
২। “গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনও জিনিস নেই, যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে।”
৩। “মন খাঁটি হলে পবিত্র স্থানে গমন অর্থহীন।”
৪। “মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয়। এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত।”
৫। “বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে।”
৬। “পরিচয় দীর্ঘায়িত করলে দোষ আর ঢাকা থাকে না।”
৭। “কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর।”
৮। “ধর্মের চেয়ে ব্যবহারই বড়”
৯। “বইয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একইরকম। প্রয়োজন কালে তা বিদ্যাই নয়, ধনই নয়।”
১০। “গুণবানকে আশ্রয় দিলে নির্গুণও গুণী হয়।”