
আইএসআইএস-এর তরফে একটি পোস্টার প্রকাশ করার পর থেকেই দেখা দিয়েছে এই আশঙ্কা
আইএসআইএস-এর তরফে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে৷ আর তারপরই বাজার সরগরম। রাশিয়া বিশ্বকাপে ইসলামিক স্টেটের জঙ্গি হামলার আশঙ্কা ঘুরছে। পোস্টারে দেখা যাচ্ছে এক জঙ্গি রাইফেল হাতে দাঁড়িয়ে রয়েছে তার পাশেই রাশিয়ার একটি স্টেডিয়াম। পাশে রয়েছে একটি বোমাও যেটা ইসলামিক স্টেটের পতাকায় জড়ানো ৷ এই হামলার ভয় যে তারা রাশিয়া বিশ্বকাপকেই পাওয়াতে চাইছে তা পরিষ্কার তাদের পোস্টারে। কারণ পোস্টারে রয়েছে রাশিয়া বিশ্বকাপের লোগো।
স্বাভাবিকভাবেই সবরকম পরিস্থিতির জন্য আগেভাগে সতর্ক থাকছে রাশিয়া৷ বিশ্বকাপে যাতে কোনও আক্রমণের ঘটনা না ঘটে তার জন্য চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। তবে বিশ্বকাপের আগেই এমন হুমকি যে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করল নিশ্চিতভাবে বলা যায়৷ এর আগে বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী বিভিন্ন কনসার্ট, ফুটবল মাঠে হামলা ঘটিয়েছে। ফলে রাশিয়া বিশ্বকাপের আগে এই হামলার হুমকি সাধারণ দর্শককে প্রভাবিত করবে।
