বেগার শ্রমের বিরুদ্ধে নজির গড়লেন উত্তরবঙ্গের আদিবাসীরা

উদযাপিত হল আদিবাসী শ্রমিকদের শহিদ দিবস

বেগার প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন জঙ্গলের বাসিন্দারা। আন্দোলন করে মারা গিয়েছিলেন ৫ জন। এভাবেই শেষ পর্যন্ত জয় এসেছিল। উত্তরবঙ্গ থেকে উঠে গিয়েছিল বেগার শ্রমের অমানবিক প্রথা। সেই জয়কে উত্তরবঙ্গের আদিবাসীরা প্রত্যেক বছর শহিদদের নামে উৎসর্গ করে থাকেন। 

ভারত স্বাধীন হওয়ার পর আড়াইটা দশক কেটে গেলেও উত্তরবঙ্গে তখন বেগার প্রথা রমরমিয়ে চলছিল। জঙ্গলের বস্তিবাসীদের বিনে পয়সায় জঙ্গলে খাটতে বাধ্য করা হত। এরই প্রতিবাদে জঙ্গলের মানুষরা গর্জে উঠেছিলেন। শুরু হয়েছিল বেগার প্রথার বিরুদ্ধে আন্দোলন। ১৯৭১-এর ১০ জুন সে আন্দোলন থামতে বানারহাটের কাছে গোসাইহাট বস্তিতে গুলি চালায় পুলিশ এবং সিআরপিএফ। শহিদ হন ৫ আন্দোলনকারী। অবশেষে মানুষের সম্মিলিত প্রতিরোধে বেগার প্রথা পরের বছর উঠে যায়। আজও উত্তরবঙ্গের বনবাসীরা প্রত্যেক বছর ১০ জুন শহিদ দিবস পালন করে থাকেন। সোমবার অনুষ্ঠানের মাধ্যমে আন্দোলনে মৃত ৫ জনকে স্মরণ করলেন তাঁরা। 

ছবিসূত্র – ফেসবুক 
 

Developed by DXDasia