অনাবাদি জমিতেও সোনা ফলবে এবার

আশা জাগাচ্ছে বাংলাদেশের নতুন ফসল কাসাভা

বাংলাদেশের যে সব জমি এতদিন পতিত হিসেবে ফেলে রাখা হত, তাতে নতুন করে চাষ করতে উদ্যোগী হচ্ছেন সেখানকার কৃষকরা। বিশেষ করে পাহাড় এবং টিলা অঞ্চলে ক্রমশ জনপ্রিয় হচ্ছে একটি নতুন ফসল। যার নাম কাসাভা। এই ফসলটিকে অনাবাদি জমিতে সহজেই চাষ করা যায়। যেখানে অন্য কোনোকিছুর ফলন হয় না, সেখানে অনায়াসে বেড়ে ওঠে কাসাভা। এটি কন্দ জাতীয় একধরনের ফসল, স্থানীয় ভাষায় যাকে পরিচিত শিমুল আলু নামে। কাসাভার রস থেকে পাউডার তৈরি করে সেটাকে স্টার্চ হিসেবে ওষুধ ও বস্ত্রশিল্পে ব্যবহার করা হয়।

সে দেশের চাষীদের বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে কাসাভার চাষ। বস্ত্রশিল্পে সুতো আর কাপড়ের স্থায়ীত্ব বাড়াতে আমদানি করা হয় বাংলাদেশে বছরে ৩ তিন লাখ টন স্টার্চ। ভারত, থাইল্যান্ড, ভিয়েতনামের মতো দেশ থেকে স্টার্চ যায় সেখানে। প্রতি বছর উৎপাদিত হয় ৬ হাজার টনের মতো স্টার্চ। ২০১৪ সাল থেকে প্রাণ-আরএফএল গ্রুপ সাড়া দেশে চুক্তিভিত্তিক কাসাভার চাষ শুরু করেছে। বছরে এখন কাসাভার ফলন হচ্ছে প্রায় ৬ হাজার একর জমিতে। 

বাংলাদেশে কাসাভার সাফল্যের দিকে তাকিয়ে রয়েছে এপার বাংলাও। 
 

Developed by DXDasia