পাহাড় ও জঙ্গলমহলেও এবার মন্ত্রিসভার বৈঠক

৮ জুন মন্ত্রিসভার বৈঠক হবে দার্জিলিং-এর রাজভবনে

রাইটার্স বা নবান্নে নয় বৈঠক হবে জেলায় জেলায়। চার দশক পর প্রশাসনিক কাজের সুবিধার জন্য মন্ত্রীসভার বৈঠক হবে জেলায়। প্রথম পর্যয়ে বৈঠক হবে পাহাড় ও জঙ্গলমহলে। বছরে ২টি করে মোট চারটি বৈঠক হবে পাহাড় ও জঙ্গলমহলে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৮ জুন প্রথম বৈঠক হবে দার্জিলিং-র রাজভবনে। জঙ্গলমহলে এই বৈঠক হবে ৫টি জেলায়। জেলাগুলি হল বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। পাহাড়ে এই সময় পর্যটকদের ভিড় থাকে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ, পর্যটন শিল্পে যাতে কোনও ব্যাঘাত না ঘটে সেদিকে নজর রাখতে হবে। মন্ত্রী ও সাংবাদিকদের জায়গা দিতে সাধারণ পর্যটকদের বুকিং যেন বাতিল না করা হয়।

জেলায় চলতে থাকা প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি আঞ্চলিক সমস্যাগুলির সমাধানে দ্রুত পদক্ষেপ নিতেই এই বৈঠক।

Developed by DXDasia