কলকাতায় চালু হচ্ছে বাসের টাইমটেবিল

বাস স্টপের ডিসপ্লে বোর্ডে দেখা যাবে কোন রুটের কোন বাস কখন ছাড়বে

কলকাতায় বাস পরিষেবার ক্ষেত্রেও চালু হতে চলেছে পরিবর্তনশীল টাইমটেবিল। ওয়েস্ট বেঙ্গল ট্র্যান্সস্পোর্ট কর্পোরেশন সূত্রের খবর মাস তিনেকের মধ্যেই এই পরিষেবা চালু হয়ে যাবে।

ইতিমধ্যেই এর পাইলট প্রকল্পটি রূপায়ণ করা হয়েছে নিউটাউনে। সময়মতো বাস মিলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় ভোগেন যাত্রীরা। তাই এবার বাস স্টপের ডিসপ্লে বোর্ডে দেখা যাবে কোন রুটের কোন বাস কখন ছাড়বে। তবে আপাতত কেবল সরকারি বাসের সময়সূচিই জানতে পারবেন বাস যাত্রীরা। তবে খুব দ্রুতই বেসরকারি বাসের সময়সূচিও জানানোর ব্যবস্থা করা হবে বলে নিগমসূত্রের খবর। 

Developed by DXDasia