মেট্রোর সুড়ঙ্গে পাবেন বিএসএনএল-এর কানেকশন

আগামী সোমবার থেকে চালু হতে চলেছে এই পরিষেবা

বিএসএনএল-এর গ্রাহকরা মেট্রোরেলের সুড়ঙ্গেও নিরবচ্ছিন্ন টেলি পরিষেবা পাবেন আগামী সোমবার থেকে। এমনটাই জানান কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী মনোজ সিনহা। এতদিন মেট্রোরেলের স্টেশনে মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেটের কানেকশন পাওয়া গেলেও সুড়ঙ্গে ঢুকলেই তা বিচ্ছিন্ন হয়ে যেত। সুড়ঙ্গে নিরবচ্ছিন্ন পরিষেবা দিতে প্রথম শুরু করে রিল্যায়েন্স-জিও। কিছুদিন আগে এয়ারটেলের পক্ষ থেকেও এই সুবিধা চালু করা হয়েছে। এবার বিএসএনএল-ও সেই পথেই হাঁটল। 
 

Developed by DXDasia