স্তন ক্যান্সারকে হারিয়ে পর্বতারোহণ কিংবা ম্যারাথনে অংশ নিচ্ছেন সোমা, শোভারা…

প্রেস ক্লাবে নিজেদের সংগ্রামের গল্প শুনিয়ে অন্য আক্রান্তদের মনে সাহস জোগালেন তাঁরা

স্তন ক্যান্সার বর্তমানে ভয়ংকর আঁকার ধারণ করেছে। নানারকম বাধা-বিপত্তি কাটিয়ে মূল স্রোতে ফিরে আসার অঙ্গীকারবদ্ধ হচ্ছেন সমাজের বিভিন্ন স্তরের মহিলারা। অদম্য জেদ এবং বাঁচার শক্তি তাঁদের ঘুরে দেখার স্বপ্ন দেখাচ্ছে। স্তন ক্যান্সার সচেতনতা মাস পালনের মধ্য দিয়ে মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে নিজেদের সংগ্রামের গল্প শুনিয়ে অন্য আক্রান্তদের মনে সাহস জোগালেন তাঁরা। আয়োজনে অ্যাপোলো গ্লেনঈগলস হাসপাতাল। 

স্তন ক্যান্সার ধরা পড়েছিল পলি সেনের। পরে তা কাটিয়ে হোম ডেলিভারি ইউনিট চালু করেন। পুলিশ অফিসার সোমা হেলা স্তন ক্যান্সারকে হারিয়ে এখন ঘোড়ায় চড়ছেন, পর্বতারোহণ করছেন। অন্যদিকে শোভা দাশ ও তাঁর স্বামীর একসঙ্গে ক্যান্সার ধরা পড়েছিল। শোভা গতবছর পাঁচ হাজার কিলোমিটার ম্যারাথনে অংশ নিয়েছিলেন। এরকম অসংখ্য মহিলা নিজেদের অসুখকে উপেক্ষা করে এগিয়ে চলেছেন বাঁচার মতো বাঁচার লড়াইয়ে। 

এই অনুষ্ঠানে জানানো হয়, অ্যাপোলোতে পিঙ্ক ক্লিনিক চালু হতে চলেছে। যেখানে স্তন ক্যান্সার চিহ্নিতকরণ এবং চিকিৎসার সঠিক পদ্ধতি নির্ধারণের জন্য এক ছাদের নিচে থাকবে বিশ্বমানের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পদ্ধতি।

ছবি- সংগৃহীত 

Developed by DXDasia