
দমদমে আর বারাসতের সমস্ত বুথে হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে
সাধারণ নির্বাচনে দমদম আর বারাসত কেন্দ্রের প্রত্যেকটি বুথে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আলাদা ব্যবস্থা রাখতে চলেছে নির্বাচন কমিশন। পারসন উইথ ডিজেবিলিটি (পিডাব্লুডি) ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রে কিছু নিয়ম করা হয়েছে সেখানে। তার সঙ্গে প্রত্যেক বারের মতো দৃষ্টিহীন ভোটারদের জন্য রাখা থাকবে ব্রেল ব্যালট পেপার।
পিডাব্লুডি বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা ইচ্ছে করলে প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে একজনকে সঙ্গে করে বুথে ঢুকতে পারবেন। তবে এই সাহায্যকারী মানুষটিকে অবশ্যই সেই ভোটকেন্দ্রেরই ভোটার হতে হবে। চলাফেরা করতে যাঁদের সমস্যা হয়, তাঁদের জন্য বুথে রাখা থাকবে হুইল চেয়ার। যেসব জায়গায় দোতলায় বুথ করা হয়েছে, সেখানে বিশেষভাবে সক্ষম ভোটারদের সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করতে থাকবেন অতিরিক্ত কর্মীরা।
