
বয়সকে পাত্তা না দিয়ে সেমিফাইনালে ভেনাস
১৯ বছরের ফরাসি ওপেন জয়ী জেলেনা ওস্তাপেঙ্কোকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে উইমবলডনের সেমিফাইনালে উঠলেন ভেনাস উইলিয়ামস। মাত্র ১ ঘন্টা ১৩ মিনিটের ম্যাচে ভেনাসের পক্ষে স্কোর ৬-৩, ৭-৫। এই জয় মিলিয়ে উইমবলডনে তাঁর ১০০ তম ম্যাচে ৮৬ নম্বর জয়। প্রায় অর্ধেক বয়সের প্রতিপক্ষকে কোর্টে দাঁড়াতেই দিলেন না ভেনাস।
ম্যাচ জিতে ভেনাস বললেন, ‘আমার জন্য এই খেলাটা সবসময়ই ভালো। ভালো লাগছে সেরেনা না থাকলেও আমি টিকে রয়েছি বলে
