
মূর্তি উন্মোচন না হওয়ায়, বিন্দুমাত্র বিরক্ত নন সৌরভ
অনুমতি নেই সরকারের তাই বসলো না সৌরভের মূর্তি। বালুরঘাটে গিয়েও ফিরে আসলেন সৌরভ।
শিলিগুড়ির শিল্পী সুশান্ত পাল প্রায় ৩ মাস ধরে সৌরভের এই মূর্তিটি তৈরি করেছেন। কেমন হবে এই মূর্তি, তা নিয়ে চলেছিল বিস্তর জল্পনা। অবশেষে গত সোমবার মূর্তিটি বালুরঘাটে এসে পৌঁছেছে। শহরবাসী কে জানাতে পোস্টার, ব্যানার এবং হোর্ডিংয়েও ছেয়ে ফেলা হয়েছিল গোটা শহরকে। শুক্রবার সকাল থেকেই গোটা স্টেডিয়াম জুড়েছিল কড়া নিরাপত্তা। কিন্তু বসলা না মূর্তি। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, যে জায়গায় মূর্তি বসানোর কথা ছিল সেটা নাকি সরকারি জমি। আর সরকারি জমিতে তো আর বিনা অনুমতিতে মূর্তি বসানো যাবে না। এই বিষয়ে সৌরভ কিন্তু বিন্দুমাত্র বিরক্ত নন। তিনি সাফ জানিয়ে দিলেন, সবসময় সবকিছু সময়ে হয় না। আজ না হলে, আগামী দিনে হবে। হেসে বললেন, একান্তই না বসাতে পারলে, আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। ওখানে বসিয়ে নেব। কোনও অসুবিধা নেই। এনিয়ে আমার মনে কোনও খেদ নেই।
