
বিদ্যাসাগরের দ্বিশতবর্ষে অভিনব উদ্যোগ
এবছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ পূর্তি চলছে। বাংলার নবজাগরণ পর্বে এই মণীষীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রাক-প্রাথমিক শিক্ষায় বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ অন্তর্ভুক্ত করার কথা ভাবছে রাজ্যের শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই প্রথম শ্রেণিতে রবি ঠাকুরের সহজ পাঠ পড়ানো চালু হয়েছে। এবার ‘বর্ণপরিচয়’ পড়ানো হলে বুনিয়াদি শিক্ষায় আলাদা মাত্রা যোগ হবে বলেই শিক্ষাকর্তারা মনে করছেন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ পূর্তি উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার এবছর বেশ কিছু উদ্যোগ নিয়েছে। বিভিন্ন স্কুল-কলেজে এই মহান সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদকে সম্মান জানাতে নানা ধরনের কর্মসূচি পালনের নির্দেশ শিক্ষাদপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। প্রাক-প্রাথমিক স্কুলের সিলেবাসে ‘বর্ণপরিচয়’-কে চালু করা তারই অঙ্গ। শিক্ষা দপ্তরে এই নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
