রবির বসন্ত থেকে বিনোদিনী অপেরা : সপ্তাহজুড়ে এ রাজ্যে কোথায়, কখন, কী?

রাজ্যের নানান অনুষ্ঠানের খবরাখবর, জানাচ্ছে বঙ্গদর্শন.কম

রবির বসন্ত

কলকাতার বুকে রবি ঠাকুরের ধারাবাহিকতা বজায় রেখে প্রতি বছরের মতো এবছরও জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ৬ মার্চ (বিকেল ৪টে) বসন্ত উৎসবের আয়োজন করেছে ‘ডাকঘর’। শান্তিনিকেতনে কবি যেভাবে রঙের উৎসব শুরু করেছিলেন, সেই আমেজ বজায় রেখে, তারই একটি অংশ হিসেবে আজও শহরে পালিত হয় দিনটি। ‘রবির বসন্ত’ শীর্ষক এই উৎসবটিতে রঙ নিয়ে মেতে ওঠার পাশাপাশি দিনটি মুখরিত হয়ে উঠবে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে, যেখানে অংশ নেবেন বিশিষ্ট ব্যক্তিরা। টিকিটঃ https://www.daakghar.org/robirbasanta?fbclid=IwAR1_cVNVI-PgIwYBBZw3GSDbAELbgF8wPPTons-sLc3kRnBF2Fll6l5qO8k

বিনোদিনী অপেরা

নটী বিনোদিনীর জীবন নিয়ে এর আগে অনেক কাজই হয়েছে বাংলায় কিন্তু এই প্রথমবার তাঁর চরিত্রে মঞ্চে অবতীর্ণ হচ্ছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। নান্দীপট প্রযোজনায়, অবন্তী চক্রবর্তীর পরিচালনায় ৮ মার্চ, আন্তর্জাতিক শ্রমজীবি নারী দিবসের দিন, অ্যাকাদেমি অফ ফাইন আর্টস-এ সন্ধ্যা ৬.৩০-এ মঞ্চস্থ হতে চলেছে ‘বিনোদিনী অপেরা’। সুদীপ্তা ছাড়াও এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সুজন মুখোপাধ্যায়,পদ্মনাভ দাসগুপ্ত,অভিজিৎ গুহ,বিশ্বজিৎ দাস,তথাগত চৌধুরী,ইন্দুদিপা সিনহা,দোয়েল রায় নন্দী, স্বেতা মুখার্জী,সর্বানী ভট্টাচার্য,প্রকাশ ভট্টাচার্য,সচিন হালদার, কৌশিক দাস, বিদিশা চক্রবর্তী। টিকিটঃ https://www.thirdbell.in/events/binodini-opera/

‘ক্যালকাটা’র চায়নাটাউন

অধুনা কলকাতার চায়নাটাউন নয়, এবার পুরোনো কলকাতার চায়নাটাউন ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে Immersive Trails-Global নামে একটি গোষ্ঠী। ১২ মার্চ, সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত ঘুরে দেখার সুযোগ মিলবে ৫টি চিনা মন্দিরে, জানা যাবে কলকাতার এক টুকরো ‘চিন’-এর ইতিহাস-ঐতিহ্য। সঙ্গে থাকবে চিনে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা। টিকিটঃ https://www.immersivetrails.com/event-details/calcuttas-old-chinatown-walk-with-lunch-5?fbclid=IwAR2NG_t-XCxeYbaLKjLkbEpcyh9tfTVcb-EjQFS4dqLrkZlKpotscwfzTkQ

আলোকচিত্র প্রদর্শনী

কলকাতার হো চি মিন সরণির আইসিসিআর-এ আগামী ১০ মার্চ থেকে শুরু হচ্ছে ভিস্যুয়াল আর্ট প্রদর্শনী- ‘নূর’। ‘COG India Art Foundation’ পরিচালিত এই প্রদর্শনীতে থাকবে আলোকচিত্রের সঙ্গে বিভিন্ন চিত্রকলাও। প্রদর্শনীটি চলবে ১২ মার্চ পর্যন্ত (৩টে থেকে ৮টা)। ১০ মার্চ ৪টের সময় উদ্বোধন হবে ‘নূর’। প্রবেশ অবাধ।

হাসির ‘কুং ফু’

Calcutta Comedy Company আয়োজিত একটি স্ট্যান্ডআপ কমেডি শো উপলক্ষে শহরে আসছেন জনপ্রিয় কমেডিয়ান ফারজাদ জামান। ১১ মার্চ সন্ধ্যা ৬টায় টালিগঞ্জের ‘চাওয়ালা’-তে রয়েছে অনুষ্ঠানটি। টিকিট- https://insider.in/event/kung-fu-jihad-standup-comedy-by-farjad-zaman-mar11-2023/buy/shows/63f79b8278fcfb00086668c6/Tickets

কিশোর কুমার ও আর ডি স্মরণে

‘ক্লাসিকস’ এখনও নতুন প্রজন্মের কাছে প্রাসঙ্গিকতা হারায়নি। তাই গানে গানে কিশোর কুমার ও আর ডি বর্মণকে শ্রদ্ধা জানাতে চলেছে তিমির অ্যান্ড দ্য সারকেল। ১১ মার্চ রাত ৯টা থেকে হার্ড রক কাফেতে বসবে গানের আসর। টিকিট- https://insider.in/event/tribute-to-kishore-kumar-rd-burman-ft-teemeer-and-the-cirkle-mar11-2023/buy/shows/63f861912ba066000914e887/Tickets  

Developed by DXDasia