মাতৃভাষা দিবস উদযাপন থেকে ঘাট-সফর : সপ্তাহজুড়ে এ রাজ্যে কোথায়, কখন, কী?

রাজ্যের নানান অনুষ্ঠানের খবরাখবর, জানাচ্ছে বঙ্গদর্শন.কম

২১ ফেব্রুয়ারি

২১ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় অনিতা ব্যানার্জি মেমোরিয়াল হল-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজন করেছে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের। আলোচক অধ্যাপক অনুপম বসু, প্রধান অতিথি হিসেবে থাকছেন আইসিসিআর-এর আঞ্চলিক অধিকর্তা মীনাক্ষী মিশ্র, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বাংলা বিভাগ ও টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের ছাত্রছাত্রীরা। সবার আমন্ত্রণ।

‘অডিসি অফ দ্য লাস্ট ওয়ান ডিকেড ২০১১-২০২২’

মায়া আর্ট গ্যালারিতে এবার শিল্পী স্বাগতা বসুর একক প্রদর্শনী। প্রদর্শনী তত্ত্ববধায়ক প্রশান্ত দাঁ। উদ্বোধন ২১ ফেব্রুয়ারি, চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ২টো থেকে ৮টা।  প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত ভাস্কর তারক গড়াই, সংগীতশিল্পী শ্রাবণী সেন, পরিচালক গৌতম ঘোষ প্রমুখ। প্রবেশ অবাধ।

শ্রীরামকৃষ্ণের জন্মদিন

“সত্যি বলতে ভয় পেলে চলবে না। সত্যের হাত ধরেই ঈশ্বর দর্শন হয়।” রামকৃষ্ণ পরমহংসের বাণী। আগামী ২১ ফেব্রুয়ারি রামকৃষ্ণদেবের ১৮৮ তম জন্মদিন উদযাপন করতে চলেছে বেলুড় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। করোনা পরবর্তী সময়ে বিপুল ভক্ত সমাগমের আশা করছেন আয়োজকরা।  

জীবনানন্দ দাশের জন্মদিন উদযাপন

২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলা আকাডেমি সভাঘরে জীবনানন্দ দাশ স্মরণ অনুষ্ঠান। আয়োজক পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। প্রবেশ অবাধ।

দ্বাবিংশ নাট্য মেলায় ‘আয়দিপাউস রেক্স’

নিউটাউন রবীন্দ্রতীর্থে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে দ্বাবিংশ নাট্য মেলা। উদ্বোধনী নাটক হিসেবে স্বপ্ন সন্ধানী নাট্যদলের ‘হ্যামলেট’ মঞ্চস্থ হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি যাদবপুর মন্থন প্রযোজিত ‘অয়দিপাউস রেক্স’ নাটকটি মঞ্চস্থ হবে সন্ধে সাড়ে ছটায়, রবীন্দ্র তীর্থ-এ। আয়োজক – পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি। প্রবেশ অবাধ।

এক সন্ধে ভালোবাসা

শহরে এখন ভালোবাসার মরশুম। ‘ভ্যালেন্টাইনস ডে’র আবহাওয়ায় কলকাতার কলা মন্দির অডিটোরিয়ামে ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যে ৬টায় বসছে ভালোবাসার মানুষের জন্য ভালোবাসার গানের আসর ‘এক সন্ধে ভালোবাসা’। অনুষ্ঠানটি নিবেদন করছেন শিব দত্ত, আয়োজনে শিল্পী-ই-যোগ এবং বেঙ্গল ওয়েব সলিউশন। গাইবেন শ্রাবণী সেন, বৃষ্টিলেখা নন্দিনী, অরুনাশিষ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ সংগীত শিল্পীরা। টিকিট- https://in.bookmyshow.com/kolkata/events/ek-sondhey-bhalobashay/ET00350406/bookingStep/tickets

নীলে ভেসে যাওয়া

শিল্পের আগার ‘দেবভাষা’-য় ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘ব্লোইং ইন দ্য ব্লুজ’ শীর্ষক প্রদর্শনী।  শিল্পী পার্থ সাউ।  উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্প-সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী লালুপ্রসাদ সাউ, শিল্পী কৃষ্ণেন্দু চাকি, দেবতোষ সাহু। প্রদর্শনীটি চলবে ১৮ মার্চ পর্যন্ত। রবিবার বাদে প্রতিদিন দুপুর ২টো থেকে ৮টা প্রদর্শনীটি দেখা যাবে।  প্রবেশ অবাধ।

ঘাটের কথা

এক সময় এ শহরের গঙ্গার ঘাটগুলো প্রাণ ভরে নিঃশ্বাস নিতো। সেসব ঘাটের কথায় মিশে আছে নানা ইতিহাস, যা ক্রমে ক্ষয়ে যাচ্ছে। অবক্ষয় নয়, ধুঁকতে থাকা ঐতিহাসিক ঘাটগুলির কথা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে, হেঁটে হেঁটে ঘাটগুলি ঘুরে দেখানোর আয়োজন করেছে ‘দ্য গ্যাঞ্জেস ওয়াক – রিডিসকভারিং ক্যালকাটা’। ২৬ ফেব্রুয়ারি আর্মেনিয়ান ঘাট থেকে শুরু হয়ে নিমতলা ঘাটে শেষ হবে এই পদ-যাত্রা। টিকিট- https://www.townscript.com/e/Explore-the-dying-ghat-with-the-ganges-walk-26-02-2023?fbclid=IwAR2bVB48wHTJfr1R20dzkHxAUDlXkNhuwVsc9kXaSl-FUd_5I6mbklu1cfw  

Developed by DXDasia