রাজ্যের নানান অনুষ্ঠানের খবরাখবর, জানাচ্ছে বঙ্গদর্শন.কম
শহর জুড়ে ওয়াজেদ আলি শাহ্
মেটিয়াব্রুজ রাজাবাগান বিএনআর – মেমোরিজ অফ ওয়াজেদ আলি শাহ্ নামক একটি পদযাত্রার আয়োজন করেছে কলকাতা এক্সপ্লোরার্স। নিউ চতুর্ভুজ মিষ্টান্ন ভাণ্ডার থেকে হাঁটা শুরু হয়ে থামবে খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের কাছে ইন্ডিয়া রেস্ট্রুরেন্টে। পথচারীরা স্মরণ করবেন পুরোনো কলকাতার নবাব ওয়াজেদ আলি শাহ্। আগামী ২৪ মার্চ, সকাল ৯টা থেকে দুপুর ১টা। মাথাপিছু খরচ ১৮৫০ টাকা। বিশদে জানুন- 9874062962।

শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের প্রদর্শনী
শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম হল গৌড়ীয় মিশনের একটি মূল উদ্যোগ, যা মহাপ্রভুর প্রেম ও ভক্তিকে সম্মানিত করে নতুন আঙ্গিকে। ১৭ মার্চ থেকে শুরু হয়েছে বৈদিক যুগ থেকে মহাপ্রভুর আবির্ভাব পর্যন্ত ভারতীয় সংস্কৃতির বিবর্তন সম্পর্কিত একটি প্রদর্শনী, চলবে ৩১ মার্চ অবধি। স্থান কলকাতার শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। বিশদে দেখুনঃ https://in.bookmyshow.com/activities/sri-chaitanya-mahaprabhu-museum-exhibits/ET00304180

রবীন্দ্রগানে মনীষা
‘ভাবনা’ আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইবেন সংগীতশিল্পী মনীষা মুরলী নায়ার। একক। আগামী ২৫ মার্চ শনিবার, সন্ধে ৬টা, উত্তম মঞ্চে। টিকিটঃ https://www.thirdbell.in/events/rabindranath-thakurer-gaan-manisha-murali-nayar/

চিত্রপ্রদর্শনী
শিল্পী লালুপ্রসাদ সাউ-এর সাম্প্রতিক চিত্রকর্ম নিয়ে দেবভাষার এবারের প্রদর্শনী ‘ক্রেয়নস’। শুরু হচ্ছে ২৫ মার্চ। চলবে ১৩ মার্চ অবধি (রবিবার বাদে)। উদ্বোধন করবেন শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায়। প্রবেশ অবাধ।

সপ্তাহজুড়ে থিয়েটার
এ সপ্তাহে কলকাতার বিভিন্ন মঞ্চে অভিনীত হবে বর্তমান সময়ের সাড়া জাগানো সব প্রযোজনা। কোন দিন কোন মঞ্চে? তালিকা প্রস্তুত…
২০ মার্চ, সন্ধে সাড়ে ৬টা, আকাদেমি – থ্রী পেনি অপেরা (টেন্থ প্ল্যানেট প্রযোজনা)
টিকিটঃ https://www.thirdbell.in/events/three-penny-opera/
২১ মার্চ, সন্ধে সাড়ে ৬টা, আকাদেমি – তিতুমীর (থিয়েটার ফর্মেশন পরিবর্তক প্রযোজনা)
টিকিটঃ https://www.thirdbell.in/events/titumir/

২৫ মার্চ, সন্ধে সাড়ে ৬টা, রবীন্দ্র সদন – প্রথম রাজনৈতিক হত্যা (অন্য থিয়েটার প্রযোজনা)
https://www.thirdbell.in/events/prathom-rajnoitik-hatya/
২৬ মার্চ, সকাল ১১টা, রবীন্দ্র সদন – মেয়েটি
টিকিটঃ https://www.thirdbell.in/events/meyeti/

২৬ মার্চ, দুপুর ৩টে, রবীন্দ্র সদন – মারীচ সংবাদ (চেতনা প্রযোজনা)
টিকিটঃ https://www.thirdbell.in/events/mareech-sangbad-26march/
২৬ মার্চ, সন্ধে সাড়ে ৬টা, রবীন্দ্র সদন – বিনোদিনী অপেরা (সিনামন ও আঙ্গিক প্রযোজনা)
টিকিটঃ https://www.thirdbell.in/events/binodini-opera-26march