সপ্তাহজুড়ে এ রাজ্যে কোথায়, কখন, কী? জানাচ্ছে বঙ্গদর্শন.কম

শহর-শহরতলির নানান অনুষ্ঠানের খবরাখবর

ওহ্‌ সলিটিউট!

সনৎ করের প্রথাগত কর্মজীবন শেষ হয় শান্তিনিকেতনের কলা ভবনে। একসময় সেখানে গ্রাফিক্স বিভাগের অধ্যক্ষ ছিলেন তিনি। অবসরের পর কাজ না থামিয়ে নিত্যনতুন শিল্প-ভাবনায় নিয়োজিত থেকেছেন আমরণ। ভারতীয় ছাপ চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সনৎ করের। ‘সোসাইটি অফ কনটেম্পোরারি আর্ট’-এর সঙ্গে যুক্ত ছিলেন আজীবন। তাঁকে মরণোত্তর শ্রদ্ধা জানাতে একটি প্রদর্শনীর আয়োজন করেছে ‘দেবভাষা’। ১৬ থেকে ২৫ জানুয়ারি ২টো থেকে ৮টা অবধি চলবে প্রদর্শনী। প্রবেশ অবাধ।

৩৬ বছর পর কলকাতার মঞ্চে ঊষা গাঙ্গুলির ‘লোক কথা’

আজ অর্থাৎ, ১৬ জানুয়ারি সোমবার আকাদেমি অফ ফাইন আর্টস মঞ্চে ৩৬ বছর পর ফিরছে ঊষা গাঙ্গুলি নির্দেশিত নাটক ‘লোক কথা’। মারাঠি নাট্যকার রত্নাকর মাতকারির এই নাটককে হিন্দি ভাষায় রূপান্তর ও নির্দেশনা দেন তিনি। এক সময় এ নাটক দেখার জন্য আকাদেমি থেকে টিকিটের লাইন চলে যেত রবীন্দ্র সদন পর্যন্ত। ‘লোক কথা’ নাটক জুড়ে রয়েছে স্বাধীনতার পরেরকার সময় – যখন সাধারণ মানুষের উপর অত্যাচার বেড়ে চলেছে, বাড়ছে ধর্ষণের সংখ্যা – এমন সময় মানুষই আবিষ্কার করবে জীবনের মহৌষধি, মানুষই বাঁচিয়ে তুলবে চারপাশকে।

অনলাইন টিকিট লিংক: https://in.bookmyshow.com/plays/lok-katha/ET00348204
ফোন বুকিং: +91 90882 32143

কলকাতায় সরোদ পরিবারের তিন প্রজন্ম

১৮ জানুয়ারি, সন্ধে ৭টায়, কলামন্দিরে অনুষ্ঠিত হবে ‘থ্রি জেনারেশন্‌স, ওয়ান নেশন’ শীর্ষক মিউজিক্যাল কনসার্ট। যেখানে আমান আলি ও আয়ান আলির সঙ্গে সরোদ বাজাবেন উস্তাদ আমজাদ আলি খান। আমান আলি ও আয়ান আলির সঙ্গে থাকবে তাঁদের পুত্র জোহান আলি ও আবির আলিও। তিন প্রজন্মের এই পরম্পরার সাক্ষী থাকবে মঙ্গলবারের কলকাতা।

অনলাইন টিকিট লিংক: https://in.bookmyshow.com/events/hcl-concerts-ustad-amjad-ali-khan-family-live/ET00346759?fbclid=IwAR37zDCyLmQEUS1Wn6k0eiVtwXAcRQvUnsmg85FbuTEZYjdrnM2PJDBRLtk

মুখ-মুখোশের ‘হয়বদন’

গিরিশ কারনাডের নাটক ‘হয়বদন’ (১৯৭১) এগারো শতকের কথাসরিৎসাগর অনুসরণে লিখিত হয়। বাংলায় সেটি অনুবাদ করেন শঙ্খ ঘোষ। সেই অনুবাদ অবলম্বনেই নির্মিত দেবেশ চট্টোপাধ্যায়ের ‘হয়বদন’। মূল টেক্সটের যক্ষগান, দেবেশের নাটকে হয়ে উঠেছে মাটির গান। দক্ষিণ দিনাজপুরের লোকসংস্কৃতি খন পালা, রাজবংশী গান মিশে যায় বাংলার ‘হয়বদন’-এ। নাটকের পরবর্তী অভিনয় ১৯ জানু, সন্ধে ৬.৩০টা, আকাদেমিতে।

অনলাইন টিকিট লিংক: https://www.thirdbell.in/events/hayavadana-2/

৯ম কলকাতা পিপল্‌স ফিল্ম ফেস্টিভ্যাল

“মানুষের চাঁদায় মানুষের সিনেমা” – এই চিন্তাভাবনা থেকেই ৯ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ‘কলকাতা পিপল্‌স ফিল্ম ফেস্টিভ্যাল’। এবারের উৎসবে ২২টি ছবি কলকাতায় প্রথমবার দেখানো হবে (প্রিমিয়ার)। প্রধান ভাষণ দেবেন সাংবাদিক-সমাজকর্মী তিস্তা শেতলবাদ। উৎসব চলবে ২০-২৩ জানুয়ারি, উত্তম মঞ্চে, সকাল ১০টা-রাত ৯টা। প্রবেশ অবাধ।

মুক্তি পাচ্ছে ‘কাবেরী অন্তর্ধান’

২০ জানুয়ারি, শুক্রবার মুক্তি পাচ্ছে কৌশিক গাঙ্গুলির নতুন ছবি ‘কাবেরী অন্তর্ধান’। সাতের দশকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই ছবি। একদিকে নকশাল আন্দোলন, অন্যদিকে জরুরি অবস্থা। জরুরি অবস্থার মধ্যে হঠাৎ হারিয়ে যাবে কাবেরী। প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী।

প্রবাহ

পেইন্টিং, সেরামিক্স, গ্রাফিক্স, স্কাল্পচার এবং ফটোগ্রাফির একটি ব্যতিক্রমী প্রদর্শনী ‘প্রবাহ’ অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি-৫ ফেব্রুয়ারি, মায়া আর্ট স্পেসে। চলবে দুপুর ২টো-রাত ৮টা পর্যন্ত। অংশগ্রহণ করবেন ছন্দক মজুমদার, ডেভিড মালাকার, জ্যোতির্ময় দলপতি, সৌরভ বন্দ্যোপাধ্যায় প্রমুখ তরুণ শিল্পীরা। প্রবেশ অবাধ।

কলকাতা লিটেরারি মিট

ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং টাটা স্টিলের যৌথ উদ্যোগে আগামী ২১-২৬ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে কলকাতা লিটেরারি মিট ২০২৩-এর ১১তম সংস্করণ। অংশগ্রহণ করবেন চিন্ময় গুহ, গায়েত্রী চক্রবর্তী স্পিভাক, জাভেদ আখতার, শংকর, রাস্কিন বন্ড, ব্রাত্য বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুগত বসু, জাকির হোসেন, আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ দেশ-বিদেশের বিশিষ্টরা। প্রবেশ অবাধ।

৭১তম ডোভারলেন সংগীত সম্মেলন

আগামী ২২-২৫ জানুয়ারি, সকাল ৬টা-রাত ৯.৩০টা, নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে ৭১তম ডোভারলেন বার্ষিক সংগীত সম্মেলন। অংশগ্রহণ করবেন রশিদ খান, হরিপ্রসাদ চৌরাসিয়া, কুমার বোস, ওয়াসিম আহমেদ খান, সাবিনা মুমতাজ ইসলাম-সহ দেশের তাবড় ধ্রুপদি সংগীতজ্ঞরা।

অনলাইন টিকিট লিংক: https://doverlanemusicconference.org/wp-content/uploads/2022/12/ticket-availability-2023-final.jpg?fbclid=IwAR2h6birifylZOwacjgULqnwkNur3HxpKjd5ZkGF7p268vyXorxizjAHViE

____

*আপনারাও যদি এ রাজ্যের কোনো ইভেন্টের খবর প্রকাশ করতে চান, বিশদ বিবরণ-সহ মেইল করুন bongodorshon@gmai.com –এ। ইভেন্ট শুরু হওয়ার অন্তত ১০ দিন আগে পাঠাবেন।

Developed by DXDasia