‘অমরত্বের’ আবেদনে সাড়া ১০০ জনের

উত্তরবঙ্গ জুড়ে সেবামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন সোমনাথ

তিনি হুগলির শ্রীরামপুর থেকে উত্তরবঙ্গে এসেছিলেন সেবার ব্রত নিয়ে। রাস্তায় পড়ে থাকা প্রৌঢ়কে পৌঁছে দিয়েছেন বৃদ্ধাশ্রমে। মুমূর্ষুকে হাসপাতালে। তিনি সোমনাথ চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গ জুড়ে এখন তাঁর কর্মকাণ্ড। সম্প্রতি তাঁর ডাকে সাড়া দিয়েই মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন নাট্যকর্মী অনঘ পোদ্দার এবং তাঁর মা মধুমিতা পোদ্দার।

তাঁরা বলেন, আমরা চাই মৃত্যুর পর আমাদের দেহটা না জ্বালিয়ে মানুষের সেবায় কাজে লাগুক। আমাদের চোখগুলো কোনও দৃষ্টিহীনকে পৃথিবীর আলো দেখাতে সাহায্য করুক। মৃত্যুর পর এভাবেই আমরা বেঁচে থাকতে চাই। কু-সংস্কারমুক্ত হয়ে সবার কাছে মরণোত্তর দেহদানের আবেদন জানান সোমনাথ বাবু।

এখনও পর্যন্ত সোমনাথ চট্টোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে দেহদান করেছেন ১০০ জন।

Developed by DXDasia