শ্রাদ্ধবাসরে রক্তদান শিবির

ব্লাড ক্যানসারে আক্রান্ত বাবার জন্য অনেক সময় মিলত না রক্ত। শ্রাদ্ধে রক্তদানের আয়োজন ক’রে নজির গড়ল ছেলে

তাঁর জন্য রক্তের যোগাড় করতে গিয়ে প্রায়শই খালি হাতে ফিরতে হত ছেলে এবং আত্মীয় পরিজনদের। বেশিরভাগ ক্ষেত্রেই রক্তদান নিয়ে সামাজিক অসচেতনতা লক্ষ্য ক’রেছিলেন তাঁরা। ৫ এপ্রিল ৭০ বছর বয়সে মৃত্যু হয় ব্লাড ক্যানসারে আক্রান্ত শিলিগুড়ির বাঘাযতীন রোডের জগদীশ সাহার।

আজ তাঁর পারলৌকিক অনুষ্ঠানের পাশেই রক্তদান শিবিরের আয়োজন করে কার্যত নজির সৃষ্টি করলেন তাঁর ছেলে জয়। তাঁর কথায়, রক্তদান নিয়ে সচেতনতা গড়তেই এমন উদ্যোগ।

রক্তদাতাদের মধ্যে ছিলেন স্থানীয় পুর কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান নিখিল সাহানি। শিলিগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কমীরা এই রক্তদান শিবিরে সহায়তা করেন।

Developed by DXDasia