
ফেসবুকে চিনের সমালোচনা করে গ্রেফতার
ফেসবুক সহ বিদেশি রেডিওতে নিজের স্বাধীন মত প্রকাশ করে ভিয়েতনামে গ্রেফতার হলেন ব্লগার। এক দিনের বিচারে তাঁকে ১০ বছরের জেল দেওয়া হয়েছে। নগুয়েন নগোক নু কুয়েনহ নামে ওই ব্লগার এর আগেও ২০১৬ সালে এবং ২০০৯ সালে গ্রেফতার হয়েছিলেন মতানত প্রকাশের জন্য। ভিয়েতনামে নাগরিকরা স্বাধীন মত প্রকাস করতে পারেন না। রাষ্ট্রের মতই নাগরিকদের মত বলে মেনে নিতে হয়। ৩৭ বছর বয়সী ব্লগার নগুয়েন ‘মে ন্যাম’ অর্থাৎ ‘মাদার মাশরুম’ ছদ্মনামে তার ব্লগে লেখালেখি করতেন । ভিয়েতনামে চীনা হস্তক্ষেপের বিরোধিতা করে নিজের স্পষ্টভাষী অবস্থানের কারণে ২০০৯ সালে প্রথম কর্তৃপক্ষের নজরে পড়েন এ ব্লগার। সিঙ্গেল মাদার নগুয়েন নগোক নু কুয়েনের দু'টি সন্তান রয়েছে।
কুয়েনহ'র গণমাধ্যমকে জানান, আদালতে একদিনের শুনানিতে বিচারক তার মক্কেলকে ১০ বছরের সাজা দেন। ফেসবুকের ১৮টি স্ট্যটাস এবং ভয়েজ অব অ্যামেরিকা ও রেডিও ফ্রি এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি রাষ্ট্রবিরোধী কথা বলেছেন বলে অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
