ব্লাড ব্যাঙ্ক তৈরি করছে কলকাতা পুরসভা

বিভিন্ন ওয়ার্ডের রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত জমা পড়বে এই ব্লাড ব্যাঙ্কে

ব্লাড ব্যাঙ্ক তৈরি করতে চলেছে কলকাতা পুরসভা। দক্ষিণ কলকাতার ২৪২ কালীঘাট রোডে তৈরি হবে এটি। কলকাতা পুরসভার অধীনে এটিই প্রথম ব্লাড ব্যাঙ্ক হতে চলেছে। কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, সেগুলি থেকে সংগৃহীত রক্ত জমা পড়বে এই ব্লাড ব্যাঙ্কে। রক্ত সংরক্ষণের প্রক্রিয়াগুলি অনুসরণ করা হবে বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথভাবে। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হতে চলা এই ব্ল্যাড ব্যাঙ্ক থেকে বেসরকারি ব্ল্যাড ব্যাঙ্কের তুলনায় কম দামে পাওয়া যাবে রক্ত। গরিব ও মধ্যবিত্ত মানুষের আর্থিক সঙ্গতির কথা মাথায় রেখেই কলকাতা পুরসভার এই প্রয়াস। 
 

Developed by DXDasia