
রং তুলি হাতে সাদা ক্যানভাস নিয়ে ব্যস্ত আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার ও আলিপুর মহিলা সংশোধনাগারের ১৫ আবাসিক
বদ্ধ ঘর থেকে বেরিয়ে আজ তাঁরা মুক্ত হাওয়ায় জনসমক্ষে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছেন- ছবি এঁকে। রং তুলি হাতে সাদা ক্যানভাস নিয়ে ব্যস্ত আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার ও আলিপুর মহিলা সংশোধনাগারের ১৫ আবাসিক। ৮৫ ব্লক কালীপূজা কমিটি আয়োজিত ‘ফ্লাইট টু হারমনি ফাউডেশন’-র উদ্যোগে এই শিল্প সমাবেশের আয়োজন। মা কালী যেমন অসুর কে বিনিষ্ট করার জন্য রুদ্ররূপ ধারণ করেছিলেন তেমনি মনের অন্ধকার, অসুর মনোবৃত্তিকে ধ্বংস করে জীবনকে রঙিন করার জন্য তাদের হাতে রঙ তুলি ধরিয়েছেন শিল্পী চিত্ত দে। শিল্পীর কথায় – ‘সংশোধনাগারেও তাঁরা ছবি আঁকেন। আমি এদের ছবি নিয়ে ও এদের নিয়ে প্রদর্শনী করছি দীর্ঘ ১০ বছর ধরে। সব সময় ছবির বিষয় তাদের নিজের। আজ তাঁরা আঁকছেন কালীমাকে।
শিল্পী লাম্বা, চিন্ময় বসু, চন্দন চন্দ, মাধব দাস, বাপী বাউল, কাশীনাথ, ডলি, শ্রীকান্ত আচার্য- এদের মধ্যে কেউ যাবজ্জীবনের আসামী। আবার কেউ ১২ বছরের কারা জীবনের ১১ বছর কাটিয়ে দিয়েছেন সেখানে। দীর্ঘ ১০ বছর ধরে শিল্পী চিত্ত দে এই ‘থেরাপিউটিক ইউজ অফ আর্ট’ কে মাধ্যম করে আবাসিকদের মনে ছড়াছেন রং।
