
কৃষি, মৎস্য এবং খাদ্যপ্রক্রিয়াকরণ সংক্রান্ত নানা ধরনের গবেষণা করা হবে এই ল্যাবরেটরিতে।
শাক সবজির উৎপাদন বৃদ্ধির জন্য টিস্যু কালচার ল্যাবরেটরি তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের বায়োটেকনোলজি দপ্তর। ল্যাবরেটরিটি তৈরি করা হবে কলকাতা বায়োটেক পার্কে। এইখানে কৃষি, ফিশারিজ ও খাদ্যপ্রক্রিয়াকরণ সম্পর্কিত গবেষণাও করা হবে। রিসার্চের জন্য বিভিন্ন মেডিসিন প্ল্যান্টও সংরক্ষণ করে রাখা হবে। প্রতিনিয়ত জৈবচাষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বর্ধমান ও কালিম্পঙে বায়োটেকনোলজি হাব তৈরি করা হয়েছে। জৈব সার কিভাবে কৃষিকাজে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা যায় অথবা মাছ চাষের উন্নতি করা যায়, এই সংক্রান্ত গবেষণা করা হবে ল্যাবরেটরিতে। গবেষণার জন্য কেনা হবে আধুনিক যন্ত্রপাতি।
