বড় আকারের ইলিশ জেলার জলাশয়ে

গত তিন-চার মাসে ইলিশের আয়তন বেড়েছে একশো গ্রাম

একশো গ্রামের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে জলাশয়ে। মৎস্য দপ্তরের উদ্যোগে শুরু হয়ে এই অভিনব প্রচেষ্টা। 

তিন-চার মাস আগে মৎস দপ্তরের উদ্যোগে পরীক্ষামূলক ভাবে এই ইলিশ চাষ শুরু হয়। ইলিশ সাধারণত সামদ্রিক মাছ। নদীতে তারা আসে ডিম পাড়ার জন্য। তাই মাছ চাষের জন্য প্রয়োজন এমনই জলাশয়ের যেখানে প্রতিদিন নদীর জল ঢোকে। ডায়মন্ড হারবারের দুটি এবং রাজারহাটের একটি, এমনি তিনটি জলাশয়ের খোঁজ পাওয়া যায়। সেখানেই শুরু হয় ইলিশের চাষ। এই সব জলাশয়ে নদীর স্রোতে ভেসে আসা ইলিশের চারাগুলিকে উপযুক্ত খাবার দিয়া বড় করা হচ্ছে। মৎস্য দপ্তর সূত্রে জানানো হয়েছে,  ইলিশের প্রজনন বৃদ্ধিই এর প্রধান উদ্দেশ্য। মাছগুলিকে বড় আকারে করার জন্য নানা ধরনের প্রানীজ ও উদ্ভিজ্জ খাবার দেওয়া হচ্ছে। মাছগুলি সঠিক ভাবে বৃদ্ধি পাচ্ছে কী-না সেই দিকে রাখা হচ্ছে নজর। 

Developed by DXDasia