বিশ্বের সবচেয়ে বড় নখের মালিক তিনি

ইতিমধ্যেই গিনেস বুকে নাম তুলে ফেলেছেন আয়ানা

দুই দশক ধরে হাতের নখ জিইয়ে রেখে গিনেস বুকে নাম লেখালেন টেক্সাসের নেইল আর্টিস্ট আয়ানা উইলিয়ামস। নেইল আর্টিস্ট হিসেবে নখের উপর রাজ্যের কারুকার্য ফুটিয়ে তুলতে জুড়ি নেই তাঁর। আয়ানার ২ হাতের নখ এক করলে উচ্চতা দাড়ায় ১৮ ফুট ১০.৯ ইঞ্চি। তার প্রতিটি নখ প্রায় ২ ফুটের কাছাকাছি।

ডেইলি মেইলে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ানা জানান, নখের যত্নের চেয়ে বড় কোনও কথা নেই। নখের জন্যই বাসন মাজা বা কাপড় কাচার মতো ভারী কাজ তিনি করেন না। এমনকি ঘুমানোর সময়ও বালিশে ঠিক ভাবে নখ রেখে খেয়াল করে ঘুমান তিনি।
 

Developed by DXDasia