
মৎস্যজীবীদের মতে, এই মরশুমে এবারই সবচেয়ে বেশি ইলিশ আমদানি হয়েছে
দীঘায় শেষমেশ দেখা মিলল ইলিশের। মৎস্যজীবীদের মতে, এই মরশুমে এবারই সবচেয়ে বেশি ইলিশ আমদানি হয়েছে। প্রচুর পরিমাণে ইলিশের আমদানির ফলে দামও অনেক কমেছে।
ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কার্যকর্তা নবকুমার পয়রা জানান, এতদিন নিম্নচাপ ও নানারকমের প্রাকৃতিক দুর্যোগের কারণে ইলিশ উঠছিল না। কিন্তু বৃহস্পতিবার প্রথমবার প্রচুর পরিমাণে ইলিশ উঠল।
বৃহস্পতিবার সকালে দীঘার মোহনায় প্রায় ১৫০টনেরও বেশি ইলিশ মাছের আমদানি হয়েছে। এদিন চারশো-পাঁচশো গ্রাম থেকে শুরু করে এক-দেড় কেজি আকারেও মাছ পাওয়া গেছে। অনেক পরিমাণে ইলিশের আমদানিতে দামও কমেছে। ৩০০ থেকে শুরু করে ১২০০টাকা দামের ভালো আকারের ইলিশ হাসি ফুটিয়েছে মাছ বিক্রেতা থেকে সাধারণ মানুষের মনে।
