
লিখেছেন- সুনীল গঙ্গোপাধ্যায়, ঈশানী রায়চৌধুরী, অলোকপর্ণা, মৌনী মণ্ডল, দেবব্রত কর বিশ্বাস
নিজের লেখাকে শক্তি চট্টোপাধ্যায় (Shakti Chattopadhyay) যেভাবে গড়েছেন, ভেঙেছেন তা তরুণ কবির লেখার পথ উন্মুক্ত করেছে। সর্বোপরি কবিতাকে যেভাবে কঠোর সমালোচনা করেছেন তিনি, তা একজন কবির অহংকার, সততা এবং নিজস্ব বোধকে উন্মোচিত করেছে বারবার। বাংলা সাহিত্যের শীর্ষস্থানীয় কবির বোধহয় সেটাই থাকা উচিত। প্রকাশিত হল বঙ্গদর্শন – শনিবারের কড়চা ‘শক্তি চট্টোপাধ্যায় স্মরণ সংখ্যা’।



























