লালমাটির শহর বিষ্ণুপুর — মল্ল রাজাদের ইতিহাস, টেরাকোটার মন্দির স্থাপত্য, দশাবতার তাস, হিঙ্গল পুতুলের জন্যই কেবল বিখ্যাত নয়; এখানেই গোড়াপত্তন হয়েছে বাংলার একমাত্র মার্গ সংগীতের ধারা — বিষ্ণুপুর ঘরানা। যার ইতিহাস বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী।