বিশ্বের ১৩টি দেশের ৭০ শতাংশ বাঘ ভারতের! রইল আরও নজরকাড়া তথ্য

বঙ্গদর্শন-শনিবারের কড়চা থেকে প্রকাশিত হল বিশেষ ‘বাংলার বাঘ’ সংখ্যা

১৯৭৩ সালে দেশে মাত্র ৯টি ব্যাঘ্র প্রকল্প (Tiger Scheme) ছিল। ২০২০ সালে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৫০-এ। জঙ্গলের ভারসাম্য বজায় রাখতে বাঘের গুরুত্ব অপরিসীম। বিশ্বের মোট অরণ্যের ২.৪ শতাংশ ভারতে রয়েছে। কিন্তু বিশ্বের জীববৈচিত্র্যের প্রায় ৮ শতাংশ রয়েছে আমাদের দেশেই। বিশ্বের ১৩টি দেশে বাঘ দেখা যায়। তার মধ্যে ভারতেই ৭০ শতাংশ। অর্থাৎ সমগ্র বিশ্বে প্রতি ১০টি বাঘের মধ্যে গড়ে ৭টি বাঘ ভারতের। বনবিভাগের (Forest Department) পরিসংখ্যান বলছে, ২০০৬ সালে যেখানে বাঘের সংখ্যা ছিল ১৪১১, ২০১৮ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৯৬৭। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস (International Tiger Day) উপলক্ষ্যে বঙ্গদর্শন-শনিবারের কড়চা প্রকাশ করছে ‘বাংলার বাঘ’ (Banglar Bagh) সংখ্যা।

 

 

 

 

 

 

Developed by DXDasia